দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্লাইট বিলম্বের কারণে যুক্তরাষ্ট্রে দেরিতে পৌঁছেছে উরুগুয়ে ফুটবল দল।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার (১৫ জুন) বিশ্বকাপ অভিযান শুরু করবে মার্সেলো বিয়েলসার দল।
মেক্সিকোর কানকুন থেকে রোববার দুপুরে ফোর্ট লডারডেলের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল উরুগুয়ের। কিন্তু বিমান সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় প্রথম ফ্লাইটটি বাতিল হয়। পরে ব্যবস্থা করা দ্বিতীয় ফ্লাইটটিও বিলম্বিত হয়।
ফলে মায়ামি স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পৌঁছাতে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়েছে দলটির। এই পরিস্থিতির জন্য ফিফাকে দায়ী করেছে উরুগুয়ে।
এমএম/